বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ পিএম

ঝিনাইদহে স্বামীর কাঠের দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) রাতে ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি তালাবদ্ধ কাঠের দোকানঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপীনাথপুর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি লাল মিয়া চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশে একটি দোকানে ফার্নিচারের কাজ করতেন। প্রতিদিনের মতো রোববার সকালে দোকানে গেলে তার স্ত্রী তাসলিমা খাতুনও সেখানে যান।

বিকেলে তাদের ছেলে বাড়িতে এসে বাবা-মাকে কোথাও খুঁজে না পেয়ে দোকানের দিকে যায়। সেখানে গিয়ে তালা দেওয়া দোকান খুলে ভেতরে ঢুকে মায়ের নিথর দেহ দেখতে পায় সে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে, তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ   স্ত্রী   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close