বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
রিমান্ড ও কারাবাস নিয়ে অভিজ্ঞতা জানালেন পরীমনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ পিএম

অভিনেত্রী পরীমনি এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে হাজির হচ্ছেন বড় পর্দায়। ২০২১ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড ও কারাবাসে থাকার সময় যে বাস্তব অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, সেই গল্পই উঠে আসতে পারে সিনেমার চিত্রনাট্যে।

চার বছর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পরীমনি। তার বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালায় সংস্থাটি এবং সেখান থেকে বিভিন্ন আলামত জব্দ করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় পরীমনি তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিমান্ড ও কারাবাসের সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন পরীমনি। 

রিমান্ডের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম, এগুলো বদলানো উচিত।”

কারাবন্দি অবস্থায় নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।”

পরীমনি জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন তিনি। সেই বইটি এখনো প্রকাশ না হলেও ভবিষ্যতে তার ছেলে তা প্রকাশ করবে বলে জানান অভিনেত্রী। বই থেকেই সিনেমা বানানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

পরীমনি আরো বলেন, “আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।”

কারাবাস নিয়ে বিস্তারিত বলতে না চাইলেও তিনি জানান, জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি, বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে।

তবে জেলখানার খাবার সম্পর্কে ভিন্ন অভিজ্ঞতা ছিল তার। পরীমনির ভাষায়, ‘জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন।’


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রিমান্ড   কারাবাস   পরীমনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close