বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে বিধবার জমি দখলের পাঁয়তারার অভিযোগ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৯:২৯ PM
রূপগঞ্জে বিধবার জমি দখলের পাঁয়তারা ও সাংবাদিকদের হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে বিধবার জমি দখলের পাঁয়তারা ও সাংবাদিকদের হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমেনা নামের এক বিধবা নারীর ৫০ শতাংশ জমি জবরদখল করার পাঁয়তারার অভিযোগ উঠেছে শাহিদুল্লা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে তেড়ে এসে সাংবাদিকদের হামলার হুমকি প্রদান করেন তিনি। 

আজ রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহিদুল্লা ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। 

বিধবা নারী আমেনা বেগম জানান, মুইরাব এলাকায় তার পৈতৃক সম্পদের ওয়ারিশসহ তার বোনের সম্পদ হেবানামা দলিলে ৫০ শতাংশ জমির মালিক হন। জমি খালি থাকায় জমিটি স্থানীয় যুবদল নেতা শাহিদুল্লা বেশ কিছুদিন যাবৎ জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে। ৫ আগস্টের পরে সে বেপরোয়া হয়ে উঠে। রবিবার সকালে তিনি তার লোকজন নিয়ে জমিটিতে সাইনবোর্ড টানিয়ে দেন। তিনি দখলে নিতে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এ বিষয়ে জানতে গেলে শাহিদুল্লা ও তার লোকজন হামলা চালাতে এগিয়ে আসেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

হুমকির শিকার সাংবাদিক রুবেল শিকদার বলেন, বিধবা নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের জন্য ছবি তুললে ওই যুবদল নেতা আমাদেরকে হামলার হুমকি দিতে থাকেন। তিনি অনেক ক্ষিপ্ত ছিলেন। এমন হলে কাজ করা বিপদজনক হয়ে দাঁড়াবে।

এ বিষয়ে অভিযুক্ত ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল্লা বলেন, আমি জবরদখল করতে যাইনি। এটা আমার বায়নাকৃত সম্পদ। আমি ফিরোজ ভুইয়ার কাছ থেকে ওয়ারিশের সম্পদ বায়না করে নিয়েছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন। জবরদখল করতে গিয়েছি কিনা। 

এ বিষয়ে জানতে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নাই। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু'পক্ষের কথা শুনেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   জমি দখল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close