বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলার চরফ্যাশনে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:৩৫ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৮:৪৩ PM
ভোলার চরফ্যাশনে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ভোলার চরফ্যাশনে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোলা জেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে চরফ্যাশন উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হয়েছে।

আজ রবিবার (১২ অক্টোবর) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভোলা সদর, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় অবস্থিত মোট ১০টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নতুন নাম অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তালিকার ৯ থেকে ১৩ নম্বর পর্যন্ত চরফ্যাশন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান।

চরফ্যাশনের পরিবর্তিত নামগুলো হলো

১️. অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ এর নতুন নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।

২️. দুলারহাট থানার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ এর নতুন নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ।

৩️. দুলারহাট থানার নীলিমা জ্যাকব মহিলা কলেজ এর নতুন নাম দুলারহাট মডেল কলেজ।

৪️. দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এর নতুন নাম দক্ষিণ আইচ কলেজ।

৫️. হাজারীগঞ্জ ইউনিয়নের অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এর নতুন নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে নাম পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠান এখন থেকে নতুন নামেই সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভোলা   নাম পরিবর্তন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close