মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে না। চাই ইনফরমেশন ফ্লো-টা চালু থাকুক। আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাতের অন্ধকারে ভোট চাই না- আমরা চাই পরিষ্কার, পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন।

আজ রবিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আগামী নির্বাচনটা সুন্দর ও ফেয়ার করার জন্য কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তা নিয়ে আলোচনা করা হচ্ছে জানিয়ে সিইসি বলেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, নিরাপত্তা ইস্যু, সাম্প্রতিক সহিংসতা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এসব বিষয় আলোচনায় উঠে এসেছে।

এনসিপির প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যে দল নিবন্ধন পায়, তাদের আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে প্রতীক নিতে হয়। এনসিপির প্রতীক যেহেতু ওই তালিকায় নেই, তাই আমরা দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এনসিপির নেতারা গণতন্ত্র ও দেশের মঙ্গলের পক্ষে কাজ করবেন। তারা আন্দোলনে অংশ নিয়েছেন, অভ্যুত্থানে ঝুঁকি নিয়েছেন, তাদের আমি দেশপ্রেমিক মনে করি। তাই আমি শঙ্কিত নই বরং আশাবাদী যে নির্বাচনে তারা অংশ নেবেন।

সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা হবে না উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, আমরা চাই সাংবাদিকরা আমাদের পার্টনার হোন। তবে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেক করে নিতে হবে।

এসময়, বিদেশে থাকা বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। এটা আগে কখনো ছিল না বলেও জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিইসি   নির্বাচন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close