বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
লক্ষ্মীপুরে জামায়াতের স্মারকলিপি পেশ ও গণমিছিল অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:১২ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৩:১৬ PM
লক্ষ্মীপুরে জামায়াতের স্মারকলিপি পেশ ও গণমিছিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে জামায়াতের স্মারকলিপি পেশ ও গণমিছিল অনুষ্ঠিত

যারা পি আর পদ্ধতি বুঝতে পারেন না তাদের জামায়াতের পাঠশালায় ভর্তি হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। জামায়াতের স্মারকলিপি পেশ ও গণমিছলের শেষে বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান।

জামায়াত ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সনদের আইনি ভিত্তি ও পি আর পদ্ধতিতে নির্বাচন চালুর দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এই স্মারকলিপি পেশ ও গণমিছিল।

সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর সেক্রেটারি ড. রেকাউল করিম (লক্ষ্মীপুর-৩, সদর আসন সম্ভাব্য সংসদ সদস্য), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান, পৌর আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান এবং এডভোকেট মহসিন কবির মুরাদ।

বক্তারা বলেন, অবিলম্বে আইনী ভিত্তিসহ পি আর পদ্ধতি চালু করে নির্বাচনের জন্য সমতল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ফ্যাসিস্ট সরকারের দোষে সহযোগিতাকারীদের, জাতীয় পার্টি সহ, ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। 

তারা আরও বলেন, যারা এই জনগণের মানুষকে গুম, হত্যা ও নির্যাতন করে বিভীষিকাময় অবস্থা তৈরি করেছে তাদের বিচার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং যারা পূর্বে রাষ্ট্রের সম্পদ লুট করে টাকার পাহাড় বানিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close