বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালীতে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা দিতে সারাদেশের মতো পটুয়াখালীতে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।

রোববার (১২ অক্টোবর) সকালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে পটুয়াখালী জেলার আটটি উপজেলায় মোট ৪ লাখ ৮০ হাজার ২৭৮ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে।

এর মধ্যে বাউফলে স্কুলে ৬৫,২৮৪ জন ও কমিউনিটিতে ৩৫,০০২ জন সহ মোট ১০০,২৮৬ জন, দুমকিতে স্কুলে ১৫,৪৯৩ জন ও কমিউনিটিতে ৫,৩৮০ জন সহ মোট ২০,৮৭৩ জন, দশমিনায় স্কুলে ২৭,৮০১ জন ও কমিউনিটিতে ১৪,৩১৪ জন সহ মোট ৪২,১১৫ জন, গলাচিপা ও রাঙ্গাবালীতে স্কুলে ৬৭,২১১ জন ও কমিউনিটিতে ৩৮,৮৮৪ জন সহ মোট ১,০৬,১০০ জন, কলাপাড়ায় স্কুলে ৪৭,৪১৯ জন ও কমিউনিটিতে ২৩,৯২১ জন সহ মোট ৭১,৩৪০ জন, মির্জাগঞ্জে স্কুলে ২১,৫২৮ জন ও কমিউনিটিতে ১১,৪৮৫ জন সহ মোট ৩৩,০১৩ জন, পটুয়াখালী পৌরসভায় স্কুলে ১৯,৫৩২ জন ও কমিউনিটিতে ৬,৮০০ জন সহ মোট ২৬,৪৩১ জন, পটুয়াখালী সদরে স্কুলে ৪৯,৫৬৮ জন ও কমিউনিটিতে ৩০,৫৫২ জন সহ মোট ৮০,১২০ জন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে। স্কুল শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় এ কর্মসূচি শতভাগ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে প্রচারণা চালানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই টিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তাই অভিভাবকদের উৎসাহিত করে অবশ্যই সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছি।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   টাইফয়েড   টিকা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close