বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:৫৭ পিএম
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপি

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপি

পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা।

আজ রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি জমা দেন।

এর আগে, নেতাকর্মীরা শহরের বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একটি মিছিল বের করেন। পরে মিছিলটি  বিভিন্ন দাবি আদায়ের স্লোগান  দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া, শহর আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান, সহ-সেক্রেটারি মো. সবুজ খান, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের হোসেন, সহ সেক্রেটার সুলতানা মাহমুদ সহ দলের অন্যান্য নেতারা।

জেলা আমির বলেন, সরকারের ঘোষণানুযায়ি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন জরুরি। পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচনই হতে পারে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের নিশ্চয়তা। জামায়াতে ইসলামী কর্তৃক উত্থাপিত পাঁচ দফা দাবিসমূহ হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close