বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি পদ্মায় ইলিশ ধরা, বেচা-কেনা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:৫০ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ২:৫২ PM
সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি পদ্মায় ইলিশ ধরা, বেচা-কেনা

সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি পদ্মায় ইলিশ ধরা, বেচা-কেনা

মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর তীরে প্রকাশ্যে ইলিশ ধরা ও বেচা-কেনা চলছে। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের তদারকির অভাবে স্থানীয় কিছু জেলে ও ব্যবসায়ী অবাধে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ইতঃপূর্বে স্বদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি অবৈধভাবে ইলিশ ধরা ও বেচা-কেনা। ফলে শিবচরের সচেতন নাগরিকদের  মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির শুরা এলাকায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা নদীতে চলছে ইলিশ ধরা। পাশাপাশি কাজির শুরা বাজার নদীপাড়ে চলছে প্রকাশ্যে ইলিশ বেচা-কেনার উৎসব।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এই অবৈধ বাজারের ভিডিও প্রচার করে ক্রেতা আকৃষ্ট করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এক ক্রেতা বলেন, স্বল্প দামে পদ্মার তাজা ইলিশ পেতে আমরা দূর-দূরান্ত থেকে ছুটে আসি।

স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা মনোভাবের কারণেই এই অনিয়ম বন্ধ হচ্ছে না। তারা বলেন, কাজির শুরা এলাকায় ও প্রবেশ পথগুলোতে কঠোর নজরদারি বাড়ানো জরুরি।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে মুঠো ফোনে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে। আমি শিবচরে নতুন এসেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিষয়টি আরও গুরুত্বসহকারে দেখা হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   ইলিশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close