সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা উন্নয়নে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:৩৪ পিএম
পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা উন্নয়নে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা উন্নয়নে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে আইন শৃংখোলা সংক্রান্তে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যান ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় পাঁচবিবি থানার আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক।

সভায় অপরাধ প্রবণতা ও আইন-শৃঙ্খলা অবনতির বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর ডা. সুজাউল করিম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুক্তার, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, বালিঘাটা ইউপির বিচারকি ক্ষমতাপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মামুন সরকার, এসআই নুরুন্নবী, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলার অবনতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে একাধিক ইউপি চেয়ারম্যান মাদক চোরাকারবারি ও অপরাধীদের সাথে পুলিশের সখ্যতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close