বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
অনূর্ধ্ব-২০; বিশ্বকাপের ফাইনালে যাচ্ছে আর্জেন্টিনা?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:০৭ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ১২:১২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। মেক্সিকোকে হারিয়ে প্রায় দেড় যুগ পর শেষ চারে আলবিসেলেস্তেরা। চিলির সান্তিয়াগোয় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে কি ফাইনালে যাচ্ছে লিওর উত্তরসূরিরা?

বাংলাদেশ সময় রবিবার (১২ অক্টোবর) ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

২০০৭ সালের পর ১৮ বছরের বিরতি দিয়ে ফের আসরটির সেমিফাইনালে পা রাখলো আর্জেন্টিনা। সেবার চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। টুর্নামেন্টটির সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়নদের সামনে এবার সপ্তম শিরোপার হাতছানি।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর ফাইনাল নিশ্চিতের মিশনে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির উত্তরসূরিরা। আরেক কোয়ার্টার ফাইনারে স্পেনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে দলটি।

চিলির জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে এদিন বল দখলে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ১২টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। অন্যদিকে মাত্র  ৩৩ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শট নিয়ে ৬টিই লক্ষ্য বরাবর রেখেছিল আর্জেন্টিনা।

এদিন ম্যাচ শুরুর নবম মিনিটেই লিড পেয়েছিল তারা। আক্রমণে উঠে জিয়ানলুকা প্রেসতিয়ানি পাস দেন ভ্যালেন্তিনো অ্যাকুনাকে। তিনি বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলের উদ্দেশে শট নেন। সেটি ঠেকিয়ে দিয়েছিলেন মেক্সিকো গোলরক্ষক ইমানুয়েল ওচোয়া। তবে ক্লিয়ার করতে পারেননি। এগিয়ে গিয়ে ছয় গজ দূরত্বে বল পেয়ে দ্রুত গোল আদায় করে নেন মায়ের কারিজো।
 
১৫তম মিনিটে বক্সের বাইরে থেকে প্রেসতিয়ানির দারুণ ক্রস শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন মেক্সিকো গোলরক্ষক। ১৮তম মিনিটে ফের আর্জেন্টাইনদের হতাশ করেন তিনি। ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও সিলভেত্তি। মেক্সিকোর রক্ষণকে বোকা বানিয়ে বল পাস দিয়েছিলেন ভিলাবা। এগিয়ে গিয়ে সেটি দখলে নিয়ে বক্সে ঢুকে জালে জড়ান সিলভেত্তি।
 
হার যখন প্রায় নিশ্চিত তখন মারমুখী আচরণ প্রকাশ পায় মেক্সিকান ফুটবলারদের মাঝে। দ্বন্দ্বে জড়িয়ে জোড়া হলুদ কার্ডে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার দিয়েগো ওচোয়া। পঞ্চম মিনিটে অপ্রয়োজনীয় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্ট্রাইকার তাহিয়েল জিমেনেজ।

তবে এই জয়ের পর বেশ উচ্ছ্বাসিত দেখা যায় আর্জেন্টাইন ভক্তদের। তারা আশা প্রকাশ করে নানা ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সপ্তম শিরোপার বার্তা দিচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   আর্জেন্টিনা   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close