বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাই-বোনের মৃত্যু
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:৫১ AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতরা হলেন- ৮ বছর বয়সী ঐর্দিকা নাথ ও ৪ বছর বয়সী তূর্য নাথ।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় বড় মেয়ে ঐর্দিকা। এর আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় একই হাসপাতালে মারা যায় ছোট ভাই তূর্য।

দুই শিশুর বাবা কুমোদ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১ অক্টোবর রাতে দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে আমি, আমার স্ত্রী সবিতা রানী নাথ এবং দুই সন্তান দগ্ধ হই।’

ঘটনাটি ঘটে ১ অক্টোবর রাত ৮টার দিকে, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায়। দগ্ধ অবস্থায় চারজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে ঐ দিন রাতেই দুই শিশুকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বাবা-মায়ের শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হলেও, ঐর্দিকা ও তূর্যর শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে যায়।

প্রথমে ছোট ভাই তূর্যকে আইসিইউতে নেওয়া হয়, পরে ৯ অক্টোবর সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঐর্দিকাও পরে আইসিইউতে নেওয়া হলে আজ শনিবার তার মৃত্যু হয়।

বিষয়টি জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘এখনও এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  গ্যাস বিস্ফোরণ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close