বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন ভোটের মাঠে লড়াই করবো: খোকন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আর এখন ভোটের মাঠে নতুন যুদ্ধ করবো। আমরা কখনো কোনো যুদ্ধে হারা স্বীকার করিনি, এই ভোট যুদ্ধেও বিপুল ভোটে জয়লাভ করবো।

শনিবার (১১ অক্টোবর) কালকিনি ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব মুন্সির সঞ্চালনায় উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের সদস্য নবায়ন ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে খোকন জানান, উপজেলার ১০টি ইউনিয়নে ইতিমধ্যেই ৮ হাজার নারী ও ১০ হাজার পুরুষ সদস্য সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ের প্রতিটি মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে তোলা হয়েছে। এই সম্প্রীতির কারণে আমরা বিপুল ভোটে জয়ী হবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জসিমউদদীন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব নাজমুল হোসেন, যুবদল নেতা শামীম মোল্লা ও তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজলসহ বিএনপির অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিবাদ   যুদ্ধ   ভোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close