বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাবনায় এবি ট্রাস্টের উদ্যোগে অসুস্থ রোগীদের সহায়তা দিলেন শিমুল বিশ্বাস
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ১১:৫২ PM

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, এবি ট্রাস্টের চেয়ারম্যান ও প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে অসুস্থ ও আর্থিকভাবে অস্বচ্ছল পাঁচজন রোগীর মাঝে চিকিৎসা সহায়তা বাবদ মোট আড়াই লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাবনা শহরের কুঠিপাড়া এলাকার নিজ বাসভবনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবুল বিশ্বাস। 

প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, অসুস্থ মানুষের চিকিৎসা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক কর্তব্যও। আমরা চাই, কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়। মহান আল্লাহ যেন সকল রোগীকে দ্রুত আরোগ্য দান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস; পাবনা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির; পাবনা জামেয়া আশরাফিয়ার সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার বিশ্বাস; পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মির্জা আজিজুর রহমান; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার; পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। প্রাপকদের মধ্যে রয়েছেন, কিডনি রোগে আক্রান্ত কাউসার হোসেন (তার পিতা আব্দুস ছালাম চেক গ্রহণ করেন), ক্যান্সার আক্রান্ত মৌসুমি খাতুন, জন্মগত হৃদরোগে আক্রান্ত মেহরীন আক্তার (তার পিতা মেহেদী শেখ চেক গ্রহণ করেন), ক্যান্সার আক্রান্ত শারমিন খাতুন (তার পিতা আঃ সালাম চেক গ্রহণ করেন), থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সুমাইয়া আক্তার অন্তরা (তার পিতা চেক গ্রহণ করেন)। 

অনুষ্ঠান শেষে শিমুল বিশ্বাস প্রাপকদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। 

তিনি আশ্বাস দিয়ে বলেন, এবি ট্রাস্ট সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা মানুষের কল্যানে কাজ করে যাবো।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  এবি ট্রাস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close