প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ পিএম

কক্সবাজারে ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার নকল বিদেশি মদ এবং বিপুল পরিমান বিদেশি মদ তৈরীর সরঞ্জামাদিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে র্যাব জানিয়েছে, র্যাব-১৫ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় কিছু সংখ্যক মাদক কারবারি অবৈধভাবে দেশীয় ও বিদেশি নকল মদ তৈরী করে মাদক সেবনকারীদের বিক্রি করে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জুমাবার ১০ অক্টোবর দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল এলাকায় মুসা আলী হাজীর ভিটা এবং ইসমাইল এর সেমিপাকা বাড়িতে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। তাদের হেফাজতে থাকা ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার প্রস্তুতকৃত নকল বিদেশী মদ ও মদ তৈরীর অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হল রেজাউল করিম (২৫), পিতা-আব্দুল হাশিম, উত্তর লেঙ্গুরবিল, সুফিয়া মার্কেট, ২নং ওয়ার্ড, টেকনাফ, বিপুল বিশ্বাস, মাতা-মুক্তি রানী, আলীপুর, বনিক বাড়ি, ১০নং ওয়ার্ড, কোতয়ালী, ফরিদপুর ও মোঃ আল আমিন (১৯) পিতা-মোঃ মমিনুল ইসলাম, ফলগাছা, মোল্লা বাড়ি, ৭নং ওয়ার্ড, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ