বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:৩০ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ১১:৩৫ PM

রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. জুনায়েদ সরদার (২০), মো. শয়ন (২০), শিহাব (২২), সৌরভ (২৫) ও ফয়সাল (২৪)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার মাদার কেয়ার গলিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ উপস্থিত হলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে জুনায়েদ ও শয়নকে আটক করা হয়। বর্তমানে তারা মোহাম্মদপুর থানায় আছেন।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, একই সময় ধানমন্ডি ২৭ নম্বর সড়কের সাইফুরস কোচিং সেন্টারের সামনে মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখানে থেকে শিহাব, সৌরভ ও ফয়সালকে আটক করা হয়েছে। তাদের ধানমন্ডি থানায় রাখা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close