মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিসিএসের প্রশ্নে জুলাই গণ-অভ্যুত্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ১৮৪টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন তিন লাখেরও বেশি প্রার্থী।

এবারের প্রশ্নপত্রে উঠে এসেছে সমসাময়িক আলোচিত ‘আয়নাঘর’। আবশ্যিক অংশের সেট-২ এর ৭৪ এবং সেট-৩ এর ২৫ নম্বর প্রশ্নে ছিল-‘আয়নাঘর কী?’ অপশন হিসেবে দেওয়া হয় ‘স্বচ্ছ কামরা’, ‘পরিবেশবান্ধব কৃষিকাজ’, ‘গোপন কারাগার’ এবং ‘একটি হলিউড মুভি’। প্রশ্নটি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভক্ত মতামত দেখা গেছে।

এ ছাড়া জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আসে। সেট-৩ এর ৬৭ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়-‘শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?’

সমসাময়িক রাজনীতি নিয়েও প্রশ্ন ছিল এবার। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সংসদ সংস্কারের প্রস্তাব নিয়ে ঐক্যমত কমিশনের সুপারিশও আসে প্রশ্নপত্রে (সেট-৩ এর ৩৯ নম্বর)।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বিসিএস   জুলাই   গণ-অভ্যুত্থান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close