প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ AM

বিশ্বের সবচেয়ে দামী বার্গারটি এখন স্পেনের কাতালোনিয়ার একটি রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে। এই বার্গারের দাম ১১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার সমান।
বার্গারটি পরিবেশিত হচ্ছে কাতালোনিয়ার কাবরেরা দে মার অঞ্চলের আসাদর আউপা নামের বিশেষ রেস্তোরাঁয়। সাধারণ গ্রাহকরা এটি অর্ডার করতে পারছেন না; শুধুমাত্র রেস্তোরাঁর বিশেষ অতিথিরা এই বিলাসবহুল বার্গারের স্বাদ নিতে পারেন।
রেস্তোরাঁর নিজস্ব শেফ দল প্রায় আট বছর গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর এই অনন্য বার্গারটি তৈরি করেছে। যদিও এর উপকরণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো সোনার প্রলেপ বা অতিরিক্ত জাঁকজমক নেই—মূল্য নির্ভর করছে উচ্চমানের উপাদান এবং ব্যতিক্রমী রান্না প্রণালীর ওপর।
আসাদর আউপার প্রতিষ্ঠাতা, স্প্যানিশ শেফ বোসকো হিমেনেজ, যিনি ‘বি-ডে ভাইকিঙ্গো’ নামে পরিচিত, বলেছেন, বিলাসিতা মানে জাঁকজমক নয়, বরং মানের শ্রেষ্ঠত্বই আসল বিলাসিতা। তাই মাত্র টাকার জন্য নয়, রেস্তোরাঁর ব্যক্তিগত আমন্ত্রণ পেলেই এই বিশ্বের সবচেয়ে দামী বার্গারের স্বাদ নেওয়ার সুযোগ মেলে।
সূত্র: সামা টিভি
স্বদেশ প্রতিদিন/ আরএফ