বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:২৪ AM আপডেট: ১০.১০.২০২৫ ১২:২৮ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রী ও কলেজছাত্রী মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতদের পরিবারের অভিযোগ, ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করেছে ঘাতকরা।

নিহতরা হলেন স্থানীয় ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং তাঁদের মেয়ে তানহা আক্তার মীম (১৯), যিনি রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাসায় একা ছিলেন মা ও মেয়ে। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁদের গলা কেটে হত্যা করে এবং আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরে রাত ১০টার দিকে বাজার থেকে পরিবারের সদস্যরা ফিরে এসে মেঝেতে তাঁদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বলেন, “ঘটনাস্থলে আছি। স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল লুট করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক জানান, হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনও জানা যায়নি। ইতোমধ্যে পিবিআইয়ের ফরেনসিক টিম ঘটনাস্থলের পথে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, “মা-মেয়েকে এভাবে হত্যা করা অত্যন্ত নৃশংস ও ভয়াবহ। পুরো গ্রামে এখন শোকের ছায়া।”

এর আগে চলতি বছরের ১৩ মে রামগঞ্জের একই ইউনিয়নের কালুপুর গ্রামে এক নারী, তাজিয়া বেগম (৬৫)-কে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছিল। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close