বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সপরিবারে ওমরাহ পালনে সৌদি গেলেন চার জুলাইযোদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:১৫ AM

পবিত্র ওমরাহ পালন করতে চারজন জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট আটজন সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এই সফরের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটে তাঁরা জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান।

সূত্র জানায়, জুলাই ২০২৪-এর ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত ও দৃষ্টিশক্তি হারানো ছাত্র-জনতার ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মোট ২২ জনকে সৌদি আরবে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ১১ জন দৃষ্টিশক্তিহীন জুলাইযোদ্ধা এবং তাঁদের সহায়ক ১১ জন।

এর অংশ হিসেবে আজ প্রথম ধাপে আটজন সৌদি আরব গেছেন। সফরের যাবতীয় আয়োজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেড।

ওমরাহ পালন শেষে তাঁরা মোট নয় দিন সৌদি আরবে অবস্থান করবেন। এর মধ্যে মক্কার হোটেল ওয়েস্টার্নে ১৪ অক্টোবর পর্যন্ত (৫ দিন) এবং মদিনার হোটেল কুবা রোডে ১৮ অক্টোবর পর্যন্ত (৪ দিন) অবস্থান করার কথা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   জুলাইযোদ্ধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close