বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ. টি. এম. সাইফুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানও উপস্থিত ছিলেন।

এ. টি. এম. সাইফুল ইসলাম বলেন, “২০২৩ ক্যালেন্ডার বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিন লাখের বেশি মানুষ, মৃত্যুবরণ করেছিলেন প্রায় এক হাজার ৭৫০ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ পাঁচ হাজারের মতো, মৃত্যু হয় ৫২০ জনের। এবার, ক্যালেন্ডার বছরের শেষপ্রান্তে এসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু এখনো পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হয়নি। তবে সরকারের প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটা উন্নতির পথে। আমরা এমন অবস্থায় যেতে চাই, যেখানে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটবে না। প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।”

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “চলতি বছরে আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি হলেও মৃত্যুহার তুলনামূলক কম। আমাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম দিনেই প্রায় অর্ধেক রোগীর মৃত্যু হচ্ছে, অর্থাৎ তারা চিকিৎসা নিতে অনেক দেরিতে আসছেন। আমরা হাসপাতালে যথাসম্ভব ব্যবস্থা নিচ্ছি।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বড় বিষয় হলো জনগণের সচেতনতা। মশার বংশবিস্তার ও লার্ভা ধ্বংসে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে মশারি ব্যবহার, পানি জমতে না দেওয়া এবং আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। এসব অবহেলা করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close