শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদুল্লাপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের অকাল মৃত্যু
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২:৪৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাপের কামড়ে এনামুল হক (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ভোরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত এনামুল হক উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট মনিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে এনামুল মাছ ধরার (ঠুসি বসানোর) জন্য বাড়ির পার্শ্ববর্তী বিলে যান। সেখানে মাছ ধরার ফাঁদ পাতানোর সময় তাকে বিষধর সাপ কামড় দেয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে নেওয়ার পথেই এনামুলের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দীন বলেন, “এনামুল হক এ বছর এসএসসি পাশ করে ধাপেরহাট মনিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিল।”

এদিকে এনামুলের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে তার বাবা মা ও আত্নীয়স্বজনের বুকফাটা আর্তনাদ আর কান্নায় আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠছে।

বুধবার বাদ আছর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  সাদুল্লাপুর   সাপ   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close