বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:২৫ AM

'আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি' প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীর পাংশায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোছা: সাইফুন্নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। এ ছাড়াও বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী প্রোগ্রামর অফিসার সুমি বিশ্বাস, শিক্ষার্থী সিনিগ্ধা বিশ্বাস,হিরা খাতুন, সুর্বণা লতা দাস প্রমূখ। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়। কন্যা শিশুকে সঠিকভাবে লালন-পালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যা শিশু প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবিচার থেকে কন্যা শিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 






আরও সংবাদ   বিষয়:  কন্যা   শিশু   দিবস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close