সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ডেটিং অ্যাপ থেকে প্রেম, ফের বিয়েতে বসলেন অভিনেত্রী সারা খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৪৬ AM

হিন্দি টেলিভিশন অভিনেত্রী সারা খান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। এক বছর সম্পর্কের পর গত ৬ অক্টোবর অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে তিনি আইনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সারা বলেন, “আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছিল, ঠিক এমন একজন সঙ্গী পেয়েছি, যাকেই আমি সবসময় চাই। আমি মনে করি, ধৈর্য ধরে অপেক্ষা করলে জীবনে সঠিক মানুষ আসে। আশা করি, আমাদের জীবনও এই সূত্রে একইভাবে গেঁথে থাকবে।”

দম্পতি তাদের আইনি বিয়ে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে সম্পন্ন করেছেন। তবে ডিসেম্বরে বসবে বড় অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করার আয়োজন।

এক বছর আগে একটি ডেটিং অ্যাপ থেকে সারা ও কৃষের পরিচয় হয়। সারা জানান, কৃষের ছবি দেখে প্রথমেই তাকে খুব কাছের মনে হয়েছিল। এরপর দুজন চ্যাট করতে শুরু করেন এবং পরদিনই দেখা করেন। দেখা করার সময় সারা স্পষ্ট করে জানান, তিনি কোনো অস্থায়ী আনন্দ খুঁজছেন না, বরং স্থায়ী সম্পর্ক চান।

কৃষও পেশায় একজন অভিনেতা। তিনি জানান, দুজনেই পূর্ববর্তী সম্পর্ক থেকে আহত হয়েছিল। সেই যন্ত্রণা কাটিয়ে একে অপরকে খুঁজে পান।

সারা খান ধারাবাহিক ‘সাপনা বাবুল কা… বিদাই’, ‘প্রীত সে বান্ধি ইয়ে ডোরি রাম মিলায়ি জোড়ি’ এবং ‘সসুরাল সিমর কা’-এর মতো সিরিজে অভিনয়ের জন্য পরিচিত। ২০১০ সালে আলি মার্চেন্টের সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল, যা ২০১১ সালে শেষ হয়। এবার কৃষের সঙ্গে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  ডেটিংঅ্যাপ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close