বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাইবান্ধায় অ্যানথ্রাক্স আক্রান্তরা পাচ্ছেন না সরকারি ওষুধ
নতুন শনাক্ত আরও ছয়জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ AM

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীরা সরকারি ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অনেকে নিজ খরচে ওষুধ কিনে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বহিঃবিভাগ খোলা থাকাকালীন সময়ে যদি রোগী আসে, তখন অ্যান্টিবায়োটিক প্রদান করা হয়।

জানা গেছে, গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে নতুন করে আরও ছয়জনসহ মোট ২২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রুজিনা বেগম নামের এক নারী অন্যান্য সমস্যাসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যাননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত যারা চিকিৎসা নিয়েছেন, তারা হলেন – সামিউল ইসলাম, সাহাদৎ হোসেন, সবুজ মিয়া, আজিজল হক, ভুট্ট মিয়া, আতিকুর রহমান, শহিদুল ইসলাম, মোজাহার আলী, মোজাফফর হোসেন, খতিব মিয়া, ফরিদুল হক, রুজিনা বেগম, কিসামত, মোজা মিয়া, মাহবুর রহমান, শাফিকুল ইসলাম, স্বাধীন মিয়া, সকিনা বেগম, তাইজল মিয়া, শিশু ছায়ফান বেগম, আফরিন বেগম, ছালদিয়া ইসলাম ও রইসুল মিয়া।

সরেজমিনে দেখা গেছে, আক্রান্তদের এক বা দুই হাতে ফোসকা পড়েছে। বিশেষ করে মোজাফফর আলীর বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তিনি জানান, ২৭ সেপ্টেম্বর একটি অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু জবাই করার সময় মাংস কাটাকাটিতে অংশ নিয়েছিলেন। দুই দিন পর তার বাম হাত ও চোখে ফোসকা দেখা দেয়। তিনি বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে গেলে চিকিৎসক শুধু ওষুধ লিখে দিয়েছেন, সরাসরি ওষুধ দেননি। তাই নিজে কিনে খাচ্ছি, প্রতিদিন প্রায় ১০০ টাকা খরচ হচ্ছে। ২০ দিনের জন্য প্রায় ৩ হাজার টাকার ওষুধ দরকার।” একই অভিযোগ করেছেন মোজা মিয়া, নুরুন্নবী মিয়া ও নুর নাহার বেগম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক জানিয়েছেন, অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে যারা চিকিৎসা নিতে এসেছেন, তাদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় ছিল না। বেশিরভাগ রোগী রাতের দিকে আসায় ওষুধ সরবরাহ করা সম্ভব হয়নি।

গত সোমবার ও মঙ্গলবার নতুন করে আরও ছয়জন রোগী চিকিৎসা নিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি মনিটর করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  অ্যানথ্রাক্স   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close