বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মতলব উত্তরের দুই নৌ পুলিশ ফাঁড়ির দাপট
জব্দ ১১ লক্ষ মিটার কারেন্টজাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ AM
মতলব উত্তরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নে নৌ পুলিশের টহল এবং অভিযানে জব্দকৃত ইলিশ ও অবৈধ কারেন্ট জাল উদ্ধারের একটি মুহূর্ত।

মতলব উত্তরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নে নৌ পুলিশের টহল এবং অভিযানে জব্দকৃত ইলিশ ও অবৈধ কারেন্ট জাল উদ্ধারের একটি মুহূর্ত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নে মোহনপুর ও বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির যৌথ টানা ৫দিনের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্টজাল জব্দসহ একাধিক জেলে আটক করা হয়েছে।

সরকার ঘোষিত ২২ দিনের নিষিদ্ধ সময়ে গত ৫ দিনে মোহনপুর ও বেলতলী ফাঁড়ি মিলে মোট ১১ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ, ২৬ জন জেলে আটক, মোট ১৭টি মামলা ও ১০টি ট্রলার/নৌকা জব্দ করেছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী এর নেতৃত্বে গত পাঁচদিনে অভিযান চালিয়ে ৬ লক্ষ মিটার কারেন্টজাল, ১৮ জন জেলে আটক, ১০টি নৌকা জব্দ ও ১১টি মামলা দায়ের করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমরা দিনরাত অভিযান পরিচালনা করছি। গত পাঁচদিনে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্টজাল ও নৌকা জব্দ করেছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আটক জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নদীতে অভিযান অব্যাহত থাকবে, কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে গত পাঁচদিনে পরিচালিত অভিযানে ৫ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ, ৮ জন জেলে আটক এবং ৬টি মামলা দায়ের করা হয়েছে।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, আমরা প্রতিদিনই মেঘনা ও ধনাগোদা নদীর বেলতলী থেকে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছি। মা ইলিশ ধরা বন্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। জেলেদের অনুরোধ করছি সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ না ধরতে। নদীর জীববৈচিত্র্য রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য।

৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নৌ পুলিশ, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ইলিশ   সংরক্ষণ   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close