প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:২২ পিএম

সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর ‘ভবিষ্যতে খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’ এই মন্তব্যকে ব্যক্তিগত অভিমত হিসেবে জানিয়েছে বিএনপি।
আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালুর এই মন্তব্য দলের কোনো সিদ্ধান্ত বা নীতির প্রতিফলন নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা না করেই নিজ উদ্যোগে এমন মন্তব্য করেছেন। দলের গুরুত্বপূর্ণ বিষয়ে মত প্রকাশের আগে দলীয় সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।
বিএনপি আরও জানায়, এ ধরনের মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি স্পষ্ট করার জন্যই গণমাধ্যমে ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
এর আগে একই দিন দুপুরে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে লালু বলেন, সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।