প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ৭:৪৭ PM

সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭০০ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের।
এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে।
চলতি বছরের মধ্যে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২০। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ৬৬৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, নতুন আক্রান্তদের মধ্যে বিভাগ অনুযায়ী সংখ্যা হলো বরিশাল ১৩১, চট্টগ্রাম ৭০, ঢাকা ১৪২, ঢাকা উত্তর সিটি ১৪১, ঢাকা দক্ষিণ সিটি ১১৪, খুলনা ৪১, ময়মনসিংহ ৩৪, রাজশাহী ৩২ এবং রংপুর ১০। মোট আক্রান্তের সংখ্যা এখন ৫২,১০৪ জন।