বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ধনশ্রীর পরকীয়ার অভিযোগের জবাব দিলেন চাহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল অবশেষে প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও ক্লান্তিকর’ এবং ‘অতীতকে টেনে এনে নতুন করে বিতর্ক তৈরি করা অযৌক্তিক।’

রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ ধনশ্রী সম্প্রতি দাবি করেন, বিয়ের মাত্র দুই মাস পরেই চাহাল তাকে প্রতারণা করেছিলেন। সেই মন্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রতিক্রিয়ায় চাহাল হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি একজন খেলোয়াড়, প্রতারণা আমার চরিত্রে নেই। কেউ যদি দুই মাসের মধ্যেই প্রতারণা করত, তাহলে সম্পর্কটা চার বছর টিকত নাকি? আমার জন্য বিষয়টি অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি জীবনে এগিয়ে গেছি, অন্যদেরও তাই করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক চার-সাড়ে চার বছর স্থায়ী ছিল। শুরুতেই যদি প্রতারণা হতো, এতদিন টিকত না। আমি অতীত ভুলে গেছি, কিন্তু কেউ কেউ এখনও সেখানে আটকে আছে। আমি এসব নিয়ে মাথা ঘামাই না।’

চাহাল জানান, এই বিষয়ে এটিই তার চূড়ান্ত মন্তব্য। আমি এই অধ্যায় চিরতরে বন্ধ করেছি। সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না। যারা সত্য জানেন, তারা আমার কাছের মানুষ।

বর্তমানে ৩৫ বছর বয়সী এই স্পিনার তার ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতিতেই মনোযোগ দিচ্ছেন। ‘আমি এখন শুধুই আমার খেলা ও জীবনে মনোযোগ দিতে চাই,’ বলেন চাহাল।

চাহাল ও ধনশ্রী ২০২০ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা বিচ্ছেদের আবেদন করেন, যা ২০২৫ সালের শুরুতে আদালতের মাধ্যমে চূড়ান্ত হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ধনশ্রী   পরকীয়া   চাহাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close