প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:২৭ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ১০:৩১ PM

নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল কমিটি বহাল রেখে পুনরায় কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকা অবস্থায় বিনা নোটিশে অবৈধভাবে সম্মেলন আয়োজন ও নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সিনিয়র সহসভাপতি আবুল হাসেম, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি হাসানুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্বপন, পেরিয়া ইউনিয়ন সভাপতি করিম গাজী ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক রিপন, সিনিয়র সহসভাপতি শরীয়ত উল্লাহ, মক্রবপুর ইউনিয়ন সভাপতি লিটন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি মিন্টু ও সাধারণ সম্পাদক শহীদ, মৌকরা ইউনিয়ন সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, হেসাখাল ইউনিয়ন সভাপতি সাহাবুদ্দীন ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ, এবং ঢালুয়া ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল বলেন, “নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকা অবস্থায় বিনা নোটিশে অবৈধভাবে সম্মেলন করে যে কমিটি ঘোষণা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে জেলা শ্রমিক দল এই অবৈধ কমিটি বাতিল না করলে আমরা দলের সর্বোচ্চ পর্যায়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করব। তাছাড়া প্রয়োজন হলে দলীয় গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের কারণে দেশের প্রচলিত আইনে আদালতের আশ্রয় নেব।”