বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকগঞ্জে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক কর্মশালা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পিএম

মানিকগঞ্জে সাংবাদিকদের অংশগ্রহণে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ে দিনব্যাপী কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। এটি অনুষ্ঠিত হয় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।

কর্মশালায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার প্রমিতি সরকার টাইফয়েড জ্বরের কারণ, সংক্রমণের প্রক্রিয়া, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, লক্ষণ, টিকা গ্রহণের নিয়ম ও সতর্কতা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের নির্ভরযোগ্য তথ্য বাহক। টাইফয়েড টিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন। সঠিক তথ্য প্রচারের মাধ্যমেই গুজব প্রতিরোধ সম্ভব।”

প্রধান অতিথি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, “টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত, এটি নিরাপদ ও কার্যকর। সরকারের উদ্যোগে ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।”

তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। জেলার সাতটি উপজেলার ১ হাজার ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীসহ নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪ লাখ ৩৪ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর জন্য ৭টি স্থায়ী ও ১ হাজার ৫৯৩টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, টাইফয়েড টিকা নিয়ে যেন কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে সচেতন ভূমিকা রাখতে।

কর্মশালায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, জেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন এবং জেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close