বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাবি শিবিরের দোয়া মহফিল
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৯:০১ PM

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আক্রমণে শহীদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) ছাত্রশিবির। 

মোঙ্গলবার(৭ অক্টোবর) মাগরিব বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, মীর মশাররফ হোসেন হল মসজিদের ইমাম, ২১ নং হল মসজিদের ইমাম, এছাড়াও উপস্থিত ছিলেন জাবি শিবিরের অফিস সেক্রেটারি ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জাবি শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

কেন্দ্রীয় মসজিদের খতিব ড.মাহমুদুল হাসান বলেন, প্রত্যেকটা শহীদের পরেই মুসলিম উম্মাহর একটি নতুন চেতনা সৃষ্টি হয়। আবরার ফাহাদ শহীদ হয়ে ইসলামি আন্দোলনের যেই যেতনার পুনরুজ্জীবন ঘটিয়েছেন তা বজায় রাখা আমাদের দায়িত্ব। ইসলামি আন্দোলনের জন্য যুগে যুগে বহু মানুষ জীবন দিয়েছেন। আমাদের এ সময়ে তাদের মধ্য থেকে আবরার ফাহাদকে আমরা আইকন হিসেবে পেয়েছি। আমরা আজ দোয়ার মাধ্যমে শহীদ আবরার ফাহাদের শাহাদাতের সর্বোচ্চ মাগফিরাত কামনা করি। 

জাবি শিবিরের অফিস সেক্রেটারি ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমাদের ভাই আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরোধী শহীদ হিসেবে আমাদের আইকন হয়ে আছেন। তিনি শুধু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন সেটার জন্যই শহীদ হননি, তিনি শহীদ হয়েছেন কারণ একইসাথে তিনি ইসলামী মূল্যবোধকে ধারণ করতেন। তিনি একই সাথে ইসলামি মূল্যবোধকে ধারণ করতেন, দাড়ি রাখতেন, টাখনুর ওপর কাপড় পরতেন বলেই শিবির সন্দেহে সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছিলেন। আবরার ফাহাদের লালিত ইসলামী মূল্যবোধের চেতনাকে আমাদের জাগ্রত রাখতে হবে। আবরার ফাহাদের লালিত প্রতিবাদের ভাষাকে জারি রাখতে পারলেই ইসলামী আন্দোলনের ভিত্তি মজবুত হওয়া সম্ভব।

জাবি শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার মূর্ত প্রতীক হলো শহীদ আবরার ফাহাদ। ভারতীয় অধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ কিন্তু শেষ শহীদ নয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ভারত যে শিক্ষা, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ শুরু থেকেই সংগ্রাম করে আসছে, সেই সংরামেরই প্রথম শহীদ ও আইকনিক রূপ হলো আবরার ফাহাদ। আবরার ফাহাদের লালিত ইসলামী মূল্যবোধের চেতনাই আবহমান বাঙালি মুসলমানের চেতনা। এই চেতনাকে জাগ্রত রাখার মাধ্যমেই এই দেশের মানচিত্রের সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামী আন্দোলনের ভিত্তিকে মজবুত করতে হবে। সমস্ত আগ্রাসন ও জুলুমাতের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম অবিরত থাকবে ইনশাল্লাহ। 

 স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  আবরারফাহাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close