বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকগঞ্জে ভাড়া বাসা থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ পিএম
নিহত সামায়েল হাসদা

নিহত সামায়েল হাসদা

মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার একটি ভাড়া বাসা থেকে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রফেসর হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামায়েল হাসদা (৩০) মানিকগঞ্জের গোড়াগাড়ি উপজেলার চানলাই গ্রামের সরকার হাসদার ছেলে। তিনি স্থানীয় উন্নয়ন সংগঠন বারসিক (BARCIK)-এ সহযোগী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বারসিকের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পূজার ছুটি শেষে সোমবার রাতে সামায়েল বাসায় ফিরে আসেন। মঙ্গলবার সকালেও তিনি অফিসে না যাওয়ায় সহকর্মীরা খোঁজ নিতে যান। দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামায়েল স্ট্রোকে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close