বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুলাউড়ায় স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:০০ পিএম
কুলাউড়ায় স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

কুলাউড়ায় স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে এবং জেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউপি সদস্য মিনারা খানম, সেলপ অফিসার বিউটি রায়, সিও মিনতি দোষাদ এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রতিনিধিরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। নারী শিক্ষার প্রসার এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি পাড়া ও ওয়ার্ড ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধে একাধিক জনসচেতনতা সৃষ্টি করার আহ্বান জানাই। বাল্যবিবাহ প্রতিরোধে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি আমার অফিসে আসার জন্য অনুরোধ জানাই। 

তিনি আরো বলেন, আমরা এলাকার মানুষের জন্য কাজ করি। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে বাল্যবিবাহ কমিয়ে আনা। সে লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি। প্রয়োজনে ব্র্যাকের সহযোগিতা নিতে পারবেন, যোগাযোগ করতে অনুরোধ করছি।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close