প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৫৫ পিএম

বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২২) একসঙ্গে পাঁচ সন্তানের মা হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে তিনি সন্তানের জন্ম দেন।
নবজাতকের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও শিশুদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক এবং তারা হাসপাতালের পর্যবেক্ষণে আছেন।
স্থানীয়দের মতে, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম বিরল ঘটনা। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকায় জনসমাগম বেড়ে গেছে। সাধারণ মানুষ নবজাতকদের এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন।
নবজাতকের মা লামিয়া আক্তার স্থানীয়ভাবে মৃদুভাষী ও পরিশ্রমী নারী হিসেবে পরিচিত। এই বিরল ঘটনা তার গ্রামের মানুষদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ