বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যমুনাসহ টাঙ্গাইলের সব নদীর পানি বৃদ্ধি, শঙ্কায় কৃষকরা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৫২ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৪:৫৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে যমুনাসহ প্রায় সব নদীতেই পানি বাড়ছে অস্বাভাবিক গতিতে। গত ২৪ ঘণ্টায় জেলার যমুনা নদীতে ৫৪ সে.মি. ও ঝিনাই নদীতে ৫২ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। অতিবৃষ্টি এবং ভারতের উজানের ঢলে হঠাৎ নদীর পানি বৃদ্ধি হওয়ায় শঙ্কিত চরাঞ্চলের কৃষক। এমনিতেই অতিবৃষ্টির মধ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় শীতকালীন সবজি চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে টাঙ্গাইলের পোড়াবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৬ মিটার। গত ২৪ ঘণ্টায় ৫৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১১.৭৬ মিটার)।

অন্যদিকে জেলার বংশাই নদীর মধুপুর স্মৃতি স্কুল পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭৫ মিটার। ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৪৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৩.২৪ মিটার)।

ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫৫ মিটার। ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। বিপৎসীমার ১ দশমিক ৮৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৯.৪২ মিটার)।

ঝিনাই নদীর জোকার চর পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯৪ মিটার। ২৪ ঘণ্টায় ৫২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৩৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১১.২৯ মিটার)।

ফটিকজানি নদীর নলচাপা পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৯ মিটার। ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৮৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১১.৯৬ মিটার)।

জুলহাস মিয়া, হেকমত সরকার, আয়নাল হকসহ চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষক জানিয়েছেন, এক দিনে যমুনায় আড়াই ফুট পানি বাড়ছে। এই বছরে এটা একেবারেই অস্বাভাবিক। এভাবে আর দু-তিন দিন পানি বাড়লেই বন্যা হয়ে ফসলের মাঠ তলিয়ে যাবে। এভাবে পানি বাড়লে শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাখিল রায়হান বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বেড়েছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই। তবে অতিবৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হচ্ছে। আগামী তিন দিন বৃষ্টিপাত হতে পারে ও নদীর পানি বাড়ার সম্ভাবনা আছে। এরপর স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   পানিবৃদ্ধি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close