বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ পিএম

বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের টাকাসহ এক রাজস্ব কর্মকর্তা ও এক এনজিও সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দুদক যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে দুদক।

দুদকের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় ঘুষ লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়।

দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ বলেন, “গোপন সূত্রে খবর পেয়েছি কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য চলছে এবং বিপুল অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ঘুষের টাকা উদ্ধার করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাস্টমসের অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কাস্টমস   কর্মকর্তা   এনজিও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close