প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ পিএম

আওয়ামী ফ্যাসিস্ট আমলে ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বহিষ্কারের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) সকালে ঢাকার ধামরাইয়ের কালামপুর শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এসময় বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাস্টিস্ট হাসিনার মদদে এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের কারণে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের মাধ্যমে এস আলম গ্রুপের মালিক কোটি কোটি টাকা লুটপাট করে প্রাচার করেছে। যারা এমন অবৈধ কাজে জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। এছাড়া তারা যদি কোন কারণে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের রুখে দেবে।
এসময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে কলুষমুক্ত রাখতে দুর্নীতিবাজ, লুটেরা ও অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে যোগ্য ও দক্ষদের নিয়োগ দেয়ার দাবী জানান গ্রাহকরা।
এসময় উপস্থিত ছিলেন, কালামপুর ইসলামী ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্খীলক্ষ্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম