বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:২৪ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। এটি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিচালিত একটি উদ্দেশ্যমূলক প্রচারণা বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত গবেষণা প্রতিবেদন উপস্থাপনা (স্টাডি পিরিয়ড) অনুষ্ঠানে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য সেনাবাহিনীর কার্যক্রম আরও উন্নত ও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী সদস্যদের দেশের আইন অনুযায়ী মোতায়েন ও তাদের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়। বিশেষভাবে আলোচিত হয় In Aid to Civil Power প্রক্রিয়া এবং বাংলাদেশ দণ্ডবিধি (CrPc) ধারা ১২৭–১৩২ অনুযায়ী সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম।

এই আলোচনা মূলত সেনাবাহিনীর সদস্যদের আইনগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করে তাদেরকে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম করার উদ্দেশ্যে আয়োজিত হয়। অনুষ্ঠান চলাকালে CrPc ধারা ১৩২ অনুযায়ী মাঠে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের আইনি সুরক্ষা (Indemnity) সম্পর্কেও আলোচনা হয়। সেনাপ্রধান এতে International Crimes (Tribunals) Act, 1973 (সংশোধিত ২০২৪) এর সঙ্গে CrPc ১৩২ ধারা সম্পর্কিত সাংঘর্ষিক পরিস্থিতি তুলে ধরেন।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালে সেনাপ্রধান কেউ গুম-খুন বা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে তাকে দায়মুক্তি দেওয়ার কোনো কথা বলেননি। কিন্তু কিছু চিহ্নিত কুচক্রী মহল, বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাডি পিরিয়ডের বিষয়বস্তু ও সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করছে। এর মাধ্যমে তারা জনগণের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে।

আইএসপিআর আরও জানিয়েছে, সেনাবাহিনী সবসময় সংবিধান, রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করে এবং পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছে। জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের প্রতি সজাগ থাকা এবং এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close