মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ : গোয়েন লুইস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) জাতিসংঘ কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন জাতিসংঘের ঢাকায় আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

আজ রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

এর আগে, গোয়েন লুইস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচন, গণতন্ত্র ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

গোয়েন লুইস বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। বাংলাদেশের সব রাজনৈতিক দলই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

এ সময় বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে লুইস বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান এখনো একটি বড় চ্যালেঞ্জ।

ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে গোয়েন লুইসের মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তিনি শিগগিরই অন্য দেশে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার বিদায় উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার মূল বিষয় ছিল দেশে গণতান্ত্রিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা।

আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন নিয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, সেটিকে সফলভাবে সমাপ্ত করতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের সবচেয়ে বড় চাহিদা এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও মানবিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানান আমীর খসরু। জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আমীর খসরু আরও বলেন, গোয়েন লুইস অতীতে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সাহসী ভূমিকা পালন করেছেন। আমরা তার অবদানকে স্বীকৃতি জানাই। জাতিসংঘের চার্টার অনুযায়ী তিনি গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের পক্ষে কাজ করেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাতিসংঘ   গোয়েন লুইস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close