প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:৪২ পিএম

হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ।
এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।