সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      
দুমকিতে কারেন্ট জালসহ আটক ২
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:১১ AM আপডেট: ০৫.১০.২০২৫ ১১:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সময় দু'জনকে আটক করেছেন।

শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন উত্তর পাংগাশিয়া গ্রামের মোঃ খলিল ফরাজী ছেলে  কাইয়ুম ফরাজী (৩০), একই গ্রামের হাকিম খান এর ছেলে  মনির খান (৪০)।

উপজেলা মৎস কর্মকর্তা জানান, উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে এক বাড়িতে অবৈধভাবে কারেন্ট জাল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশসহ সেখানে অভিযান চালাই। অবৈধ কারেন্ট জালসহ দুজনকে আটক করি।

আটককৃত দু'জনকে মোবাইল কোর্ট পরিচালনা করে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মাদ ইজাজুল হক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কারেন্ট জাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close