বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:১৩ পিএম

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে চাঁদপুরে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। এ উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক নৌ র‌্যালি।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় সকাল ১১টায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বলেন, “চাঁদপুরের জন্য গর্বের তিনটি সম্পদ পদ্মা-মেঘনা নদী, ইলিশ ও পর্যটন। ইলিশের প্রজনন রক্ষা না হলে এই গর্বের জায়গা হারিয়ে যাবে। তাই আমরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।”

জেলেদের উদ্দেশে তিনি বলেন, “এবার আপনাদের একাধিকবার সচেতন করেছি। আশা করি, আপনারা মা ইলিশ ধরবেন না। কেউ যদি আইন অমান্য করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা এবং কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক এবং মৎস্যজীবী প্রতিনিধি কামাল হোসেন।

সভা শেষে দুপুর ১টায় মেঘনা নদীর মোহনায় একটি সচেতনতামূলক নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে জেলা টাস্কফোর্সের সদস্য, মৎস্যজীবী নেতা, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে





আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   ইলিশ   সংরক্ষণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close