বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় চিকিৎসকের স্ত্রী অপহরণকারী অভিযুক্ত শাওন ও সহযোগী আলমগীর গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ২:৫১ PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রাম থেকে এক চিকিৎসকের স্ত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শাওন আহমেদ (৩১) ও তার সহযোগী মো. আলমগীর (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ

শুক্রবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে তাদের আটক করা হয়। একইসঙ্গে অপহৃত নাদিয়া মনিরকেও উদ্ধার করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, অপহৃত নাদিয়া মনির মালয়েশিয়া প্রবাসী মনির প্রধানের মেয়ে। সম্প্রতি তাকে দলবদ্ধভাবে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নাজমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, অপহরণকারী শাওন আহমেদ স্থানীয় এক দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তার আগের স্ত্রী সুমি আক্তার সম্প্রতি যৌতুক নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলা করেন, যার ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। শাওন ও সুমির সংসারে তিন বছর বয়সী এক সন্তান রয়েছে।

অপরদিকে, অপহৃতা নাদিয়া মনিরের কয়েক বছর আগে সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিশ গ্রামের এক চিকিৎসকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে নিনীত নামে চার বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

আড়ালিয়া গ্রামে সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, শাওন ও নাদিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই টানেই নাদিয়া স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছেন বলে ধারণা করছেন অনেকে।

তবে ওসি আনোয়ার আলম বলেন, “অপহরণের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিয়া মনির কোনো বক্তব্য দিচ্ছেন না। আমরা আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।”

শনিবার (৪ অক্টোবর) দুপুরে অপহরণ ও যৌতুক নির্যাতন মামলার গ্রেপ্তারকৃত আসামি শাওন আহমেদকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী নাজমা আক্তারের সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তিনি অনুপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, এই কথিত অপহরণের ঘটনায় দুইটি শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   স্ত্রী   অপহরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close