বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমরা হলাম বিএনপির ফেরিওয়ালা: ইমতিয়াজ বকুল
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ (৩) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, আমরা হলাম বিএনপি'র ফেরিওয়ালা। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সনমান্দী ইউনিয়নের বাংলাবাজারে ‘আগামীর অগ্রনায়ক’ শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। তিনি সতর্ক করেন, বিশাল শোডাউন করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রচারের সময় জনগণকে বিরক্ত বা দুর্ভোগে ফেলতে নিষেধ করেছেন। তাই দলের সদস্যদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে লিফলেট বিতরণ করতে হবে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন না ঘটে।

ইমতিয়াজ বকুল আরও বলেন, জনগণকে ভালবাসা দিন, নিজেরাও তাদের ভালবাসায় থাকুন। ভালবাসা ছাড়া মানুষের মন জয় করা সম্ভব নয়। তাদের দ্বারে দ্বারে বিএনপির বার্তা পৌঁছানো অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে ৩১ দফা সম্পর্কে বোঝানো আমাদের দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল আলাম আজাদ, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল মোল্লা, যুগ্ম আহবায়ক শফিক ভুইয়া, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল, যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হক, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হাসু মিয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ হোসেন, সাবেক ছাত্রদল যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, বৈদ্যের বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রাব্বি মোল্লা, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন ও যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ফেরিওয়ালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close