প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:০৬ AM

ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার তাণ্ডব অব্যাহত আছে। সর্বশেষ হামলায় কমপক্ষে ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনার পর গাজায় নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,২৮৮ জন।
শুক্রবার (৩ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে আহত ফিলিস্তিনির সংখ্যা ১,৬৯,১৬৫ জন।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও ৬৩ জনের মরদেহ আনা হয়েছে এবং ২২৭ জন আহত হয়েছেন। তবে বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং উদ্ধার করা যায়নি।
এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ১৫ ফিলিস্তিনি নিহত ও ৮০ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে শুধুমাত্র মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২,৫৯৭ জন এবং আহত হয়েছে ১৯,০৫৪ জন।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও, ইসরায়েলের হামলা থামেনি। এই বর্বরতার জন্য বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
স্বদেশ প্রতিদিন/শাহো