বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজশাহীর নদী-পুকুর যেন ডাম্পিং স্টেশন!
ফেলা হচ্ছে ১৩ পৌরসভার বর্জ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:০৯ AM
ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা বা ডাম্পিং স্টেশন নেই। ফলে এই পৌরসভাগুলিতে বর্জ্য ফেলা হচ্ছে খোলা আকাশের নিচে, নদী, পুকুর বা ড্রেনে। এতে পরিবেশদূষণ এবং বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে।

নওহাটা পৌর এলাকার বর্জ্য বারনই নদীতে ফেলা হচ্ছে, একই নদীতে বাগমারা ও তাহেরপুরের বর্জ্যও যাচ্ছে। দুর্গাপুর পৌরসভার বর্জ্য ফেলা হয় হোজা নদীতে, গোদাগাড়ী পৌরসভা পদ্মা নদীর বিভিন্ন স্থানে। কাটাখালী পৌরসভার কঠিন বর্জ্য সিটিহাটের ভাগাড়ে ফেলা হলেও বেশির ভাগ ময়লা কাটাখালী বাজার এলাকার ড্রেনে জমে পানি জমা করে। বাঘা পৌরসভায় নির্ধারিত জায়গা থাকলেও বর্জ্য ফেলা হচ্ছে শাহি মসজিদের পুকুরে।

স্থানীয়রা জানান, নদী বা পুকুরে বর্জ্য ফেলার ফলে দুর্গন্ধ, চর্মরোগ, ডায়রিয়া, হাঁপানি, ফুসফুসের ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। বারনই নদীতে নওহাটা থেকে বাগমারা ও তাহেরপুরের বর্জ্য ভেসে গিয়ে অন্যান্য এলাকায় পৌঁছে। এসব বর্জ্য পচে দুর্গন্ধ ও জীবাণু ছড়ায়, ফলে পরিবেশ দূষিত হচ্ছে।

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, বর্জ্য থেকে চর্মরোগ, ডায়রিয়া ছড়ানোর পাশাপাশি বায়ুদূষণের কারণে হাঁপানি, ফুসফুসের ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, বিভিন্ন ধরনের দূষণ তৈরি হচ্ছে, যা থেকে রোগ ছড়াচ্ছে। পরিবেশগত সমস্যাগুলো আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাটাখালী, তাহেরপুর, বাঘা ও গোদাগাড়ী পৌরসভায় প্রায় ৬ কোটি টাকার প্রকল্প থাকলেও জমি সমস্যা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পগুলো দীর্ঘদিন বাস্তবায়িত হয়নি।

এদিকে, পৌরসভাগুলো প্রতি বছর বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রায় ২ কোটি টাকা ব্যয় করলেও বাস্তব চিত্র ভিন্ন। ডাস্টবিন, ভ্যান ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার না হওয়ায় বর্জ্য খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হওয়ার পথে। 

কাটাখালী পৌরসভার প্রশাসক জাহিদ হাসান বলেন, মানবসৃষ্ট বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য এখনো নির্দিষ্ট কোনো জায়গা পাইনি। উপযুক্ত জায়গা খুঁজে নেওয়া হচ্ছে।

রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, পচনশীল বর্জ্য থেকে বিষাক্ত গ্যাস ও ব্যাকটেরিয়া ছড়ায়, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   পৌরসভা   ডাম্পিং স্টেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close