সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:২৯ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হাস্যরসাত্মক পোস্ট শেয়ার করেছেন। 

শুক্রবার (৩ অক্টোবর) তিনি নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়।”

ফাতিমা জুমা ডাকসু নির্বাচনের সময় বেশ আলোচনায় ছিলেন। নির্বাচনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নানা পোস্টও সরাসরি বা পরোক্ষভাবে আলোচনা সৃষ্টি করে। তার বক্তব্য ও কার্যক্রমের কারণে শিবির প্যানেল থেকে নির্বাচিত হওয়ার বিষয়টি ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।

জুমা বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। গত ২০ সেপ্টেম্বর তিনি ভয়েস অব ওয়াশিংটন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি সমানাধিকারের প্রতি বিশ্বাসী নন, বরং ন্যায্যাধিকারে বিশ্বাসী। তিনি বলেন, “যেখানেই আমি বেশি পাই, সেখানে আমি বেশি চাই এবং যেখানে আমি কম পাই সেখানে আমার কমটা গ্রহণ করতে হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close