প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:১৭ AM

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল এক প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।
শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আতখানাপাড়া এলাকার কৃষি খেত সংলগ্ন আইল থেকে দেবীগঞ্জ বনবিভাগের একটি দল অজগরটি উদ্ধার করে।
এর আগে আরাফাত হোসেন নামে এক স্থানীয় যুবক ধানখেত সংলগ্ন বাগানে ঘুরতে গিয়ে জমির আইলের পাশে নেটের মধ্যে আটকা পড়া অজগরটি দেখতে ও পাশেই একটি ডিম পান। পরে আশপাশের মানুষজনকে জানালে। খবর পেয়ে অনেক মানুষ ভিড় করেন সেখানে। অনেকে অজগরটিকে মেরে ফেলতে চাইলে কিছু সচেতন তাতে বাঁধা দেন এবং বনবিভাগকে বিষটি জানান।
দেবীগঞ্জ উপজেলার বনবিভাগের বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত জানান, বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনে খবর পাওয়ার জানার পর তিনি উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিকেল পাঁচটায় অজগরটিকে উদ্ধার করেন।
তিনি বলেন, বর্তমানে দেবীগঞ্জ সদর বিট কার্যালয়ে অজগরটিকে হেফাজতে রাখা হয়েছে। পরে এটিকে দিনাজপুর বন বিভাগের সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
উদ্ধারের সময় অজগরের পাশে যে ডিম পাওয়া গেছে, সেটি কোন প্রজাতির ডিম তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান এই বন কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ