বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:২৯ পিএম

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় কোনো জেলে কিস্তির টাকা পরিশোধ করবেন না। এ বিষয়ে জেলার সব এনজিও ও সমিতিকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে যেখানে অবৈধভাবে মাছ বিক্রি হবে, সেই জায়গার মালিক ও বাজার করার সুযোগ করে দেওয়াদেরও আইনের আওতায় আনা হবে। তবে আইন প্রয়োগের চেয়ে সচেতনতা তৈরি করাই প্রধান হাতিয়ার বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মতলব উত্তর উপজেলার ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ বাস্তবায়ন” বিষয়ক জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

জেলেদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের জমি, ব্যবসা, সন্তান, চাকরি সবকিছুই নির্ভর করছে নদীর ওপর। নদীতে মাছ না থাকলে জীবিকা নির্বাহ করবেন কীভাবে? তাই টিকে থাকতে হলে মাছের বংশবৃদ্ধি রক্ষায় আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এর প্রজনন রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হবে। তাই প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ এবং বিসিজি চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন এবং মৎস্যজীবী প্রতিনিধি ফুলচান বর্মন। সভায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ।

আলোচনা শেষে জেলা প্রশাসক জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মতলব   মা   ইলিশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close